সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মির্জা আব্বাসসহ বিএনপির ১৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ৬ মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্তত ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে আসামি করে রবিবার রাজধানীর শাহজাহানপুর থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিএনপির মহাসমাবেশে ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে ৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি বলেন, আরও মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে মির্জা আব্বাসসহ ৮৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

—-ইউএনবি