সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পথ শিশুদের পাশে ভিনিসিয়ুস, পেলেন স্বীকৃতি

অনলাইন ডেস্ক :

অনন্যা এক কাজের জন্য পুরস্কার জিতেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রে। ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউন্ডেশন। এজন্য রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেয়েছেন সক্রেতিস অ্যাওয়ার্ড। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুসের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্যই ভিনির এই সংগঠনকে পুরস্কৃত করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। ভবিষ্যতে আরও অনেকেই পথ শিশুদের নিয়ে কাজ করতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের। এদিকে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। লড়াইয়ে এগিয়ে ছিলেন দুজন, যেখানে শেষ পর্যন্ত আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বর্ষসেরার পুরস্কারটি অষ্টমবারের মতো নিজের করে নেন ফুটবলের এই মহাতারকা।