সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের বড় অবদান রেখেছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেইসঙ্গে টুর্নামেন্টে সেরা গোলরক্ষকও হয়েছিলেন তিনি। এইবার সেই অসাধারণ পারফরম্যান্সের জন্যে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেওয়া হয়।

আর্জেন্টাইন এই গোলরক্ষক নিজেকে চিনিয়েছেন কাতার বিশ্বকাপে। আর্জেন্টিনার হয়ে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ইয়াশিন ট্রফিটি তার হাতে তুলে দেওয়ার সময়ই যেমন স্ক্রিনে দেখানো হচ্ছিল ফাইনালে ১২০তম মিনিটে তার অসাধারণ একটি সেভ। এরপর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।