সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মেয়েদের ব্যালন ডি’অর জয় করলেন বনমাতি

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন আইতানো বনমাতি। চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে বড়সড় অবদান রাখার জন্য এই পুরস্কার জেতেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জয় করে নেন স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার। স্পেনের বিশ্বকাপ জয়ে অবদানের পাশাপাশি বার্সেলোনার হয়েও গত মৌসুমে দারুণ পারফরমেন্স করেছেন বনমাতি। লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২১টি।

এদিকে, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের জন্য এই পুরস্কার নিজের কাছে বহাল রাখেন তিনি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সূত্র: শিনহুয়া, ভিএন এক্সপ্রেস