সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফিটনেস চর্চায় নুরুল ইসলাম

অনলাইন ডেস্ক :

একজন সরকারী চাকুরিজীবি হওয়া সত্বেও নগরবাসীর শারীরিক ফিটনেস চর্চায় আত্মনিয়োগ করেছেন নুরুল ইসলাম খান নাঈম। ২০০৮ সাল থেকে প্রতিবছর মি. ঢাকা শরীর গঠন চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আসছেন তিনি। বর্তমানে এশিয়ান আন্তর্জাতিক ও জাতীয় শরীর গঠনের বিচারক হিসেবে দায়িত্ব পালন কওে আসছেন। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা নাঈম ২০১৮ সালে সাউথ এশিয়ান বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়শিপে টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার নগরবাসীর স্বাস্থ্য সেবা ও শরীরকে ফিট রাখতে স্বল্প খরচে ঢাকার গোপীবাগ, মতিঝিল ও গেন্ডারিয়াতে তৈরী করতে যাচ্ছেন ব্যায়ামাগার। এক দশক ধরে জাতীয় শরীর গঠন বিচারক হিসেবে সুনামের সাথে কাজ করার পর যুব সমাজের নতুনভাবে শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে সাউথ পয়েন্ট ফিটনেস ব্যায়ামাগার তৈরী করছেন। সেই সঙ্গে মিস্টার ঢাকা শরীর গঠন ২০২৩ শিগগিরই আয়োজন করতে যাচ্ছেন নুরুল ইসলাম।