সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইডেনে ফিলিস্তিনের পতাকা, আটক ৪

অনলাইন ডেস্ক :

ইজারায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। যা পুরো বিশ্বের কার কাছে অজানা নয়। এইবার ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করায় ৪ যুবকে আটক করেছে কলকাতার পুলিশ। মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। জানা গেছে, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার গেটেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় সেই চার যুবককে। পরে ম্যাচ চলাকালীন সময় স্টেডিয়ামে সেই পতাকা উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন তারা। সেই অভিযোগে আটক করা হয় তাদের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চার জনের দুইজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা-সহ আটক করা হয়। বাকি দুই জনকে আটক করা হয় জি-১ ব্লক থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশ জানিয়েছে চারজনের বয়সই ২০ বছরের আশেপাশে। ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধে হামাসকে সমর্থন করতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে বেছে নেয় তারা। স্থানীয় পুলিশের ডিসি প্রিয়ব্রত রায়ের সঙ্গে আলাপকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।’