সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সবার আগে ডি ককের পাঁচশ

অনলাইন ডেস্ক :

এই বিশ্বকাপ খেলেই ওয়ানডে থেকে অবসরে যাওয়ার অগ্রিম ঘোষণা দিয়েছিলেন কুইন্টন ডি কক। নিজের বিদায়মঞ্চ নিজেই রাঙিয়ে যাচ্ছেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলকে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। পুনেতে টসে হেরেও আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। ৫০০-এর ঘরে যেতে ডি ককের লাগতো ৬৯ রান। ৬২ বলে তিন চার ও দুই ছয়ে হাফ সেঞ্চুরি করেন।

৫০০ রানের কোটা পূরণ করেন টিম সাউদিকে লেগসাইড দিয়ে বাউন্ডারি মেরে। ওখানেই শেষ নয়। ৩৬তম ওভারের শেষ বলে জিমি নিশামকে ছক্কা মেরে ১০৩ বলে এই বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করেন ডি কক। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। একটি বেশি সেঞ্চুরি নিয়ে এক নম্বরে ভারতের রোহিত শর্মা।