সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মারা গেলেন অক্ষয় কুমারের মা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার সকালে ফেসবুকে মায়ের মৃত্যুর সংবাদ জানান অভিনেতা নিজেই। ভারতের মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন অরুণা। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর খবর জানিয়ে অক্ষয় কুমার ফেসবুকে লেখেন, আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া বুধবার সকালে শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমার অস্তিত্বের শেকড় ছিলেন মা। আমি এবং আমার পরিবার এই বেদনা সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়। শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে ছিলেন অক্ষয়। সেখানে ‘মিশন সিন্ডারেলা’র ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই ভারতের বিমানে দ্রুত উঠে বসেন। কিন্তু না, না ফেরার দেশে চলে গেলেন অরুণা।