সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশ ইমার্জিং দলের ম্যাচে বৃষ্টির দাপট

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ইমার্জিং দলের পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রায় প্রতিদিনই পড়ছে বিরূপ প্রকৃতির বাগড়া। দ্বিতীয় চার দিনের ম্যাচে তৃতীয় দিন খেলা হয়েছে স্রেফ ৪০ ওভার। ডাম্বুলায় তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২১৯ রান। প্রথম ইনিংসে এখনও ৩২ রানে পিছিয়ে তারা। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন হারিয়ে যায় ৪৩ ওভার। পর দিনও ২৮ ওভার কম খেলা হয় প্রকৃতির বাগড়ায়। আগের দিন করা ৩ উইকেটে ৮১ রানের সঙ্গে বুধবার আরও ১৩৮ রান যোগ করেছে শ্রীলঙ্কা।

কিপার-ব্যাটসম্যান পাভান রাতেœয়েকে ৪৪ রানে অপরাজিত রয়েছেন। আহান উইক্রামাসিংহে আউট হয়েছেন ৩৯ রান করে। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন তিন পেসার রিপন ম-ল, মুশফিক হাসান, নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৫১
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ৮১/৩) ৬১ ওভারে ২১৯/৭ (দিনুশা ২৫, আহান ৩৯, রাতœায়েকে ৪৪*, চামিন্দু ২৪, সেনারাতেœ ২৩, গুনাসেকারা ৮*; রিপন ১৬-৩-৫৬-২, মুশফিক ১৩-৬-৩০-২, রানা ১৩-২-৫৬-২, মুরাদ ১০-১-৪৩-০, রকিবুল ৮-৩-১৯-১, জয় ১-০-২-০)