সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ক্রিকেট সাফল্য ‘রকেট বিজ্ঞান নয়’: সামি

অনলাইন ডেস্ক :

ক্রিকেটকে ‘রকেট বিজ্ঞান’ হিসেবে মানতে রাজি নন ভারতয়ি পেসার মোহাম্মদ সামি। বিশ্বকাপে গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে ৩০২ রানে জয়ী ম্যাচে দারুন নৈপুন্য প্রদর্শন করে টুর্নামেন্ট ইতিহাসে দলের সফল বোলার ভারতের সামি বলেছেন ‘এটা রকেট বিজ্ঞান নয়।’ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন সামি। এই ইনিংসের মাধ্যমে দলের সাবেক পেসার জহির খান ও জাভাগাল শ্রীনাথের যৌথভাবে ৪৪ উইকেট শিকারের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪৫ উইকেট নিয়ে এখন ভারতের সেরা বোলার সামি। গত বৃহস্পতিবারের ম্যাচে লংকানদের ইনিংস মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয়ার বাকী কাজটুকু সেরেছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

গত বৃহস্পতিবারের জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে এখনো পর্যন্ত অপরাজিত থাকা স্বাগতিক ভারত। চলমান ২০২৩ বিশ^কাপে মাত্র তিন ম্যাচ থেকে ১৪ উইকেট নেয়া সামিকে এই সাফল্যের গোপন রহস্য কি প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন,‘ এটি ‘রকেট বিজ্ঞান নয়’। এটি শুধুমাত্র ছন্দের ব্যাপার। আপনার মনকে শান্ত রাখুন। ভালো খাবার এবং মানুষের ভালোবাসা খুবই গুরুত্বপুর্ন। ভারতে আমরা যে পরিমান জনসমর্থন পেয়েছি তা অনেক বড় ভুমিকা রেখেছে। দেশের বাইরে গেলেও আপনি ভারতীয়দের সমর্থন পাবেন।

সুতরাং আমি সবাইকে খুশি রাখার এই চেস্টা অব্যাহত রাখতে চাই।’ এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন সামি। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। সামি বলেন,‘ আমরা কঠোর পরিশ্রম করেছি, ছন্দ খুঁজে পেয়েছি এবং এ কারণেই আপনি মাঠে এই ঝড় দেখতে পাচ্ছেন।’ আমার মনে হয়না কেউ এটি উপভোগ করেনি। আমরা নিজেরাও অনেক উপভোগ করছি এবং একটি ইউনিট হিসাবে একসাথে কাজ করছি। এর ফলাফল আপনি দেখতে পাচ্ছেন’।