সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দলের সঙ্গে দিল্লিতে লিটন

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের মাঝপথে বুধবার ঢাকায় ফিরেছিলেন লিটন দাস। কলকাতায় পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে দিল্লিতে যাননি এই ওপেনার। শুক্রবার দলে যোগ দিলেন এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। গত বুধবার বিশ্বকাপের বাংলাদেশ দলের এই টিম ম্যানেজার জানিয়েছিলেন, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফেরেন লিটন। বিশ্বকাপে লিটনের সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে।

এ ছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে। আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা।