সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঢাবি’র কলা ভবন থেকে দুটি বোমা উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদ ভবনের টয়লেট থেকে দু’টি দেশীয় বোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ভবনটির ১১০৬ নম্বর শ্রেণিকক্ষের টয়লেট থেকে এগুলোকে উদ্ধার করে।

কলা ভবনের গেটম্যান মো. আলী হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি ওই দু’টি বোমার মতো বস্তু দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসে খবর দেন।

সহকারী প্রক্টর অধ্যাপক হাসান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

—-ইউএনবি