সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অগ্নিসংযোগকারীদের ধরতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সারাদেশে অগ্নিসংযোগের ঘটনায় তথ্য দিয়ে হামলাকারীদের ধরতে সহায়তাকারীদের ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।

রবিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি প্রমাণ দিয়ে দুর্বৃত্তদের ধরতে পুলিশকে সহায়তা করতে পারে, তাহলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

ঢাকায় চলমান নাশকতামূলক অগ্নিসংযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

—-ইউএনবি