সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টা ৫ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে মোট ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

—-ইউএনবি