সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বগুড়ায় পানির ট্যাংকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পানির ট্যাংকারে (জল কামানে) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বেতগাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকেটাররা একটি পানির ট্যাংকারে আগুন দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পানির ট্যাংকারের চালক হাফিজুর রহমান গাজী বলেন, ‘নির্মাণাধীন চার লেনের মহাসড়কে সিপিসিএল কোম্পানির গাড়িটি পানি ছড়াচ্ছিল। গাড়িতে আমরা ৩-৪ জন ছিলাম। হঠাৎ ১৫-২০ জন যুবক এসে আমাদের ট্যাংকার থেকে নামতে বলে। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।’

খবর পেয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নগরীর দ্বিতীয় বাইপাস মহাসড়কের বনানী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

জামায়াতের নেতা-কর্মীরাও সংহতি প্রকাশ করে বগুড়া-রংপুর ও বগুড়া-নওগাঁ মহাসড়কে অবস্থান নেন।

—-ইউএনবি