সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফের স্থগিত জাতীয় অ্যাথলেটিকস

অনলাইন ডেস্ক :

টানা দুইবার তারিখ দিয়েও জাতীয় সামার অ্যাথলেটিকস আয়োজন করতে পারছে না ফেডারেশন। শুরুতে ২৬-২৮ অক্টোবর, এরপর ১০-১১ নভেম্বর তারিখ দিয়ে এখন আবার প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন।

ফেডারেশন সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষার কারণে এবার প্রতিযোগিতা নতুন করে তারিখ দিয়েও হচ্ছে না। এবার অনেক দিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন ট্র্যাকে অ্যাথলেটিকস ফেরার কথা ছিল। দ্বিতীয়বার স্থগিত হয়ে যাওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়লো। যদিও এই ১৭তম আসরে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের খেলার কথা ছিল না। চার সপ্তাহ বিশ্রামের কারণে লন্ডনেই থাকবেন তিনি।