সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সাভারে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপি নেতা ইউসুফ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার রাত পৌনে ১০ টার দিকে কাউন্দিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ইউসুফ ব্যাপারী (৪৫) আমিনবাজারের বেগুনবাড়ি পূর্বপাড়া এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে। তিনি আমিনবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমিনবাজারের পাশের ইউনিয়ন কাউন্দিয়া এলাকায় শ্বশুড়বাড়িতে পলাতক অবস্থায় ছিলেন।

সাভার মডেল থানাধীন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাস পোড়ানো, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার তথ্য আছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক ছিলেন।”