সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দাগনভূঞায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময়

জেলা প্রতিনিধি, ফেনী :

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের (ভাতাপ্রাপ্তদের) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিলোনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী -৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধরী।

জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসেন জ্বিলানী, ইউপি প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন আ’লীগ সদস্য শুকলভ মজুমদার, ইউপি সদস্য সুমন ভূঞা ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত প্রায় ৫ হাজার ভাতাভোগী উপস্থিত ছিলেন।