সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ছেলের বাবার পরিচয় নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন নুসরাত

অনলাইন  ডেস্ক :

মা হয়েছেন নুসরাত জাহান। ছেলের জন্মের পরের দিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছিলেন সদ্যোজাতর নাম ‘ঈশান’ রেখেছেন তিনি। সন্তানের নাম অকপটে জানিয়ে দিলেও তার জনকের নাম কিন্তু আড়ালেই রেখেছেন। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এসে কথা বললেন ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। বললেন ‘সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে আছে। আপাতত যশ এবং আমি দারুণ সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে। ’ মা হওয়ার পর প্রথমবার বুধবার কলকাতার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত। সেখানে এ অভিনেত্রী বলেন, ‘মাতৃত্ব খুব উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। ’ এখন পর্যন্ত ছেলে ঈশানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। কবে দেখা যাবে ঈশানকে? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘ঈশানের বাবা চাইলেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সব থেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না সে। ’ গত ২৬ অগাস্ট মা হয়েছেন নুসরাত। নিখিল জৈনর সঙ্গে নিজের বিয়েকে ‘লিভ ইন’ সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। তার ছেলের বাবা কে এই প্রশ্নের উত্তর না দিয়ে বরাবরই পাশ কাটিয়ে যাচ্ছেন তিনি। তবে নিখিলের থেকে আলাদা হয়ে গেলে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের বিষয়টি সামনে আসে। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর এবং জন্মের সময়ও তার পাশে ছিলেন এ অভিনেতা। এ থেকে অভিনেত্রী নুসরাত সরাসরি না বললেও এই সন্তানের বাবা যে যশ তা বুঝার বাকি নেই ভ্ক্তদের।