সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে শেষ ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে অতিমানবীয় কিছু করে দেখাতে পারেনি। তাতে নিউজিল্যান্ড নিশ্চিতভাবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে। সর্বশেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে শ্রেয়তর রান রেটে সেমিতে এক পা দিয়ে রেখেছিল কিউই দল। সেমির জন্য ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো। তাহলেই কিউইদের রানরেট টপকাতে পারতো পাকিস্তান। কিন্তু ইংল্যান্ড শুরুতে ব্যাটিং নেওয়ায় সেই সম্ভাবনা মুহূর্তেই মিলিয়ে গেছে।

তার পর ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৭ রান করায় অসম্ভব এক সমীকরণের সামনে ছিল তারা। ৪০ বলের মধ্যে তিনশোর বেশি রান করা লাগতো। যদিও পাকিস্তান ম্যাচটা হেরেছে ৯৩ রানের ব্যবধানে। ফলে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে গত দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ড। যা গত বিশ্বকাপের পুনরাবৃত্তি। মুম্বাইয়ে ম্যাচটা হবে বুধবার। তার একদিন পর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।