সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অবরোধ: সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ ধাপের দেশব্যাপী অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তী অবরোধের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসারের পাশাপাশি ফ্রন্টিয়ার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক দফা দাবিতে তৃতীয় সপ্তাহের মতো দেশব্যাপী সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।

রবিবার রাতে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

—-ইউএনবি