সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে জেলা শহরের মেডিকেল কলেজের পূর্বপাশে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক সুমন দেবনাথ জানান, ট্রাকটির মালিক মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর পাড়ে মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।

রবিবার রাতে রাস্তার পাশে ভাই ভাই গ্যারেজের মধ্যে ভুট্টা বোঝাই ট্রাকটি রাখা হয়েছিল। সোমবার ভোর ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন অন্য গাড়ির চালকরা।

খবর পেয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ট্রাকের সামনের কেবিনের অংশ পুড়লেও কেউ হতাহত হয়নি।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

—-ইউএনবি