সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা

অনলাইন ডেস্ক :

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ শেষ শুরু হতে যাচ্ছে ফাইনালে উঠার লড়াই। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালনা করছেন কারা সেই দিকেও থাকছে বাড়তি নজর। সোমবার সেমিফাইনালে দায়িত্ব পালন করতে যাওয়া ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামীকাল বুধবার মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও রড টাকার। এবার অনফিল্ডে দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়ার টাকার দারুণ একটি মাইলফলক পূর্ণ করতে যাচ্ছেন। অনফিল্ড আম্পায়ার হিসেবে ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। ফোর্থ আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকার এড্রিয়ান হোল্ডস্টক। আর গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। আগামীকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও ভারতের নিতিন মেনন। ওই ম্যাচ দিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিতে থাকবেন কেটেলবরো।

অভিজ্ঞ কেটেলবরোর সঙ্গে কলকাতার মাঠে দেখা যাবে প্রথমবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করা মেননকে। থার্ড আম্পায়ার হিসেবে তাদের সঙ্গে ম্যাচ পরিচালনায় যোগ দেবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। আর চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। ম্যাচ রেফারি হিসেবে ইডেন গার্ডেন্সে থাকবেন ভারতের জাভাগাল শ্রীনাথ।