সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নিউজিল্যান্ড সিরিজে ছুটি চান লিটন

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। আগামী ২১ নভেম্বর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এই সিরিজ থেকে আগেই নাম সরে নিয়েছিলেন সাকিব আল হাসান। এবার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় খেলতে না চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছেন লিটন দাস।

দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তিনি বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।’ এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, ‘আজ কালের মধ্যেই দল ঘোষণা করে দিব।’