সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

নাশকতার অভিযোগে ২৮ অক্টোবর থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রতীকী ছবি

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মোট ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স।

সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে মোট ১৪৫টি ও সারা দেশে ৪ শতাধিক র‍্যাবের টহল দল মোতায়েন করা হয়।

এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হয়।

—–ইউএনবি