সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রাজশাহী নগরীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাত (২১ নভেম্বর) ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, সোমবার রাতে নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের ‘শোভন এন্টার প্রাইজ’ নামের একটি ট্রাক নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নং দোকানের সামনে রেখে যান।

তিনি আরও জানান, দিবাগত মধ্যরাত ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ট্রাকটির চালকের কেবিন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করা গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

—-ইউএনবি