সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে নানী ও নাতনি নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বর্জাপুর গ্রামের নানী সামিরুন খাতুন (৩৫) এবং তার নাতনি রোকেয়া খাতুন (৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটিকুমরুল থেকে একটি প্রাইভেটকার নাটোর যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিকাল ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নানী ও তার নাতনিসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নানী ও নাতনির মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত অপর ২ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি