সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও জাতীয় দলের ম্যানেজার হলেন নাফিস

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে আবার জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরছেন নাফিস ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে, এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন না নাফিস। আলোচনা ছিল- অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতে ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর। দায়িত্ব ছাড়তে হয়েছিল বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝে।

এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবার ফিরছেন তিনি। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকায় ফিরেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। আসছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। আজ বুধবার সকালে সিলেটের উদ্দেশে রওনা করবে সফরকারীরা। বাংলাদেশ দল সিলেটে যাবে আ বুধবার রাতে। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে, ২৮ নভেম্বর।