সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মারাকানার ‘কান্ড’ নিয়ে বার্তা দিলেন নেইমার

অনলাইন ডেস্ক :

অনাকাক্সিক্ষত ঘটনা দিয়ে ম্যাচের শুরু, শেষটা আর্জেন্টিনার জয় দিয়ে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেশ তাই এখনও কাটেনি। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে পরিস্থিতিটা একটু স্বাভা্বকি করার চেষ্টাই যেন করলেন নেইমার। রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জিতে বিশ্বকাপের শিরোপাধারীরা। ওই ম্যাচেই কিক অফের আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীত চলার সময় স্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। জাতীয় সঙ্গীত চলার সময় আর্জেন্টাইন সমর্থকেরা দুয়ো দিচ্ছিলেন বলে অভিযোগ।

অবশ্য এমন অভিযোগও উঠেছে যে, পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের পিটিয়েছে লাঠি দিয়ে। ম্যাচের আগের ওই অনাকাক্সিক্ষত ঘটনা সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো নেইমারও দেখেছেন। পরে এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন নিজের ভাবনায়। তার কণ্ঠেও ফুটে উঠেছে কিছুটা আতঙ্কের সুর। “ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমি অনেক মার খেতাম, কিন্তু আমিও গোলমাল করতাম। সবকিছুই যেন পাগলাটে।”

চোটের কারণে লাতিন ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথে খেলা হয়নি নেইমারের। ওই অনাকাক্সিক্ষত ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা আবহ সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট যেন একটু শান্ত করার চেষ্টা করলেন তিনি। “ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আমাদের বাড়িতে হল্লা তৈরি করে। আরে চলো, চলো! আবহটা উঞ্চ করতে কাউকে না কাউকে তো কিছু একটা করতে হবে!”