সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আবারও ব্যাট ভাঙলেন গেইল

অনলাইন ডেস্ক :

কে বলবে বয়স ৪৪ ছাড়িয়েছে? নিজেকে ‘ইউনিভার্স বস’ দাবি করা ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। এখন খেলছেন লিজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানে গত বুধবার আরো একবার মনে করালেন, ফুরিয়ে যাননি তিনি। মরিচা ধরতে দেননি তার ব্যাটে। বুধবার গুজরাট জায়ান্টসের হয়ে ভিলওয়ারা কিংসের বিপক্ষে ইনিংস শুরু করতে নামেন গেইল। ইনিংসের ষষ্ঠ ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন ক্যারিবীয় ব্যাটিং দানব। ওই ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ব্যাট ভাঙেন গেইল।

ইংল্যান্ডের সাবেক পেসার সাইডবটমের বলটি এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন, বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় ব্যাট। ততক্ষণে অবশ্য বল পার হয়ে যায় বাউন্ডারির সীমানা। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৯২.৫৯। ইনিংসে ৮টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কাও। নাটকীয় ম্যাচে ৩ রানে জয় পায় গেইলদের গুজরাট।