সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌরি

অনলাইন ডেস্ক :

ধর্মে-কর্মে মনোযোগ দেওয়ার জন্য অভিনয়শিল্পী মৌরি সেলিম অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার জানালেন, তিনি মিডিয়াতে কাজ করবেন না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন এবং ধর্মে-কর্মে মনোযোগ দেবেন। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি!’ মৌরি বলেন, আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।’ মৌরি সেলিম বলেন, আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার ছেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এজন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞ। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাস। মিডিয়া ছাড়লেও মিডিয়ার মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে বলে জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, পারিবারিক বায়িং ব্যবসা তাদের। এটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবেন। মৌরি সেলিম সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন।