সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএল খেলার পর সিদ্ধান্ত জানাবেন তামিম

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই পাপনের বাসভবন ত্যাগ করেন তামিম। বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশসেরা এই ওপেনার।

আসন্ন বিপিএলের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তামিম। মাঠে ফেরা প্রসঙ্গে তামিম বলেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো। যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়।’

এর আগে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেছিলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’