সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বেঁচে থেকে কোনো লাভ নেই দীপিকার

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারহা খান। শো চলাকালীন অমিতাভ বচ্চনের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা সরাসরি তুলে ধরেন নায়িকা। জনপ্রিয় এই বলি-অভিনেত্রী জানান, ২০১৪ সালে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগেছিলেন। সেই সময় তার কাজ করতে যেতে ভালো লাগতো না। কারো সঙ্গে দেখা করতে চাইতেন না। বাড়ির বাইরে বের হতেন না। ‘সেই সময় বহুবার এমন মনে হয়েছে যে, বেঁচে থেকে কোনো লাভ নেই আমার। বেঁচে থাকতেই আর ইচ্ছে করত না।’ এ সময় অমিতাভ বলে ওঠেন, তিনি প্রার্থনা করবেন ওই রকম সময় যেন দীপিকার জীবনে আর ফিরে না আসে। সূত্র: হিন্দুস্তান টাইমস