সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আক্রমণের মুখে মীর

অনলাইন ডেস্ক :

ধর্ম-বর্ণ নির্বেশেষে যে কোনও উৎসবেই সকলকে শুভেচ্ছা জানিয়ে থাকেন কৌতুকশিল্পী ও সঞ্চালক মীর। শুক্রবার গণেশ চতুর্থীতে সেভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। আর তা নিয়েই সকাল থেকে হই হই রব সোশ্যাল মিডিয়ায়। শুনতে হল কট্টরপন্থীদের কটাক্ষ মীরকে। মীর লিখেছিলেন, শুভ হোক, সুস্থ থাকুন, গণপতি বাপ্পা মোরিয়া। এরপরই শুরু হয়ে যায় কিছু কট্টরপন্থীদের আক্রমণ। কেউ লেখেন, মুসলিম হয়ে কীভাবে আপনি হিন্দুদের পুজোর ছবি দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন! কারোর কথায়, সবচেয়ে বড় পাপ হল শিরক আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা! আল্লাহ সব পাপ ক্ষমা করলেও শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না! চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারোর কথায়, কেউ আবার তার মীর নাম নিয়েই প্রশ্ন তুলেছেন। লিখেছেন, এই লোকটার আসল নাম মিহির৷ মীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে ইসলামকে কলুষিত করছেন। কারোর বক্তব্য মীর,মনে রাখবেন একদিন এ কাজের জন্য আদালতে আখিরাতে জবাবদেহী করতে হবে। এ নশ্বর জগত সবকিছু মনে করবে না। আপনি একটা বুদ্ধিমান মানুষ-আপনাকে উপদেশ দেয়ার মত কিছু নেই। তবে সবাই যে শুধু মীরকে আক্রমণ করেছেন এমনটাও নয়। অনেকেই মীরের পাশে দাঁড়িয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার শিক্ষা দিয়েছেন। মীরকে সাধুবাদ জানিয়েছেন।