সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মিমের নতুন অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক :

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নিয়ে। সাইবার থ্রিলার গল্পের সিনেমাটিতে তার সহশিল্পী অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হচ্ছে জানতে চাইলে মিম বলেন, এ সিনেমায় আইটি স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করছি। এ ধরনের গল্প ও চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। কাজ করে সত্যি নতুন এক অভিজ্ঞতা হচ্ছে। কারণ, খুব ভালো একটা টিম তো। সিনেমায় তো গ্রুপ ওয়ার্কটা অত্যন্ত জরুরি। আমিসহ সবাই খুব হার্ড ওয়ার্ক করছি সিনেমাটির জন্য। আশা করি দারুণ একটি কাজ হবে সব মিলিয়ে। এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে ফিগার, লুক নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ছবিগুলো দেখে মিমকে বলিউডের নায়িকাদের সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। এ ব্যাপারে মিম বলেন, ভক্তদের ভালো লাগা, উচ্ছ্বাস আমাকে আনন্দ দেয়। যখন তারা প্রশংসা করেন কাজের স্পৃহা আরও বেড়ে যায়। এ ছাড়া মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’, ইত্তেফাকসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী মিম। তিনি বলেন, এই সিনেমাগুলো প্রত্যেকটি দর্শকের ভালো লাগার মতো। কিন্তু দুঃখের বিষয় মহামারি করোনার কারণে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে না। তবে আশা করছি পরিস্থিতি যেহেতু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ছবিগুলো দ্রুত মুক্তি দিতে পারবে প্রযোজক-পরিচালকরা। আর যখন সিনেমাগুলো আসবে দর্শকদের মন জয় করে নেবে এটা আমার বিশ্বাস।