সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রাবন্তীর পরিবারে এলো নতুন সদস্য

অনলাইন ডেস্ক :
প্রায় ১৮ বছর পর শ্রাবন্তীর পরিবারে এলো নতুন সদস্য। উচ্ছ্বাসে ভাসছেন টলি নায়িকা। মা হয়েছেন শ্রাবন্তীর বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। বোনের ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন শ্রাবন্তী। গত মাসেই মাসি হতে চলার খবর ফাঁস করছিলেন শ্রাবন্তী, আর গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই স্মিতার কোল আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। মায়ের দায়িত্ব পালনে দু-পা বাড়িয়ে থাকেন শ্রাবন্তী। এবার দায়িত্ব বাড়ল নায়িকার। সদ্যজাতের ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ছেলে হয়েছেৃতোর জন্য খুব খুশি দিদিৃ.অনেক ভালোবাসা। শ্রাবন্তীরা দুই বোন, ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু তার দিদি। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর বোন, দুলাভাইও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। ‘শপথ’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা।