সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সোমবারের বদলে মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি

ফাইল ছবি

বিএনপির পূর্ব ঘোষিত সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে দলটি।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহের মৃত্যুতে সোমবার (১৮ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে এক জরুরি ভার্চুয়াল সংবা্দ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে সোমবারের সকাল-সন্ধ্যার হরতাল এ দিনের পরিবর্তে মঙ্গলবার পালিত হবে সারা দেশে।

২৯ অক্টোবরের পর থেকে এটি হবে বিরোধী দলের চতুর্থ দফার হরতাল। এর আগে এগারো দফায় অবরোধ পালন করেছে দলটি।

কুয়েতের ক্ষমতাসীন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তিন বছরের রাজত্বের পর শনিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

—–ইউএনবি