সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরিয়ত উল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩৫)। তারা দুজনই উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটঘরিয়া গ্রামের বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, রাতে গরু পাচারের জন্য দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গরু আনতে সীমান্ত অতিক্রম করে দুইজন ভারতে গেছেন।

তিনি আরও জানান, অনুপ্রবেশের জন্য বিএসএফ তাদের গুলি করেছে এবং তাদের লাশ এখনও ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছে।

তবে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলেও জানান ওসি।

—–ইউএনবি