সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাহিকে শুভ কামনা জানালেন সাবেক স্বামী

অনলাইন ডেস্ক :

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার বিবাহ সম্পন্ন হয়। পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মাহি নিজেই। মাহি তার ফেসবুকে রাকিবের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’ তবে মাহি আগেই বিয়ে করেছন বলে শোনা যায়। এর আগে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে। এই গুঞ্জনের সূত্রপাত হয় মাহির একটি ছবিকে কেন্দ্র করে। এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও। মাহির শুটিং সেটেও নিয়মিত যাতায়াত ছিল রাকিবের। বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।