সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিয়ে করলেন পপ তারকা ব্রিটনি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গে বাগদান সারলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এ গায়িকার ম্যানেজার ব্র্যান্ডন কোহেন পিপল ম্যাগাজিনকে এ খবর নিশ্চিত করেছেন। ব্র্যান্ডন কোহেন বলেন ‘এই যুগল দীর্ঘদিনের সম্পর্ককে সোমবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। ভক্তরা তাদের প্রতি যে সমর্থন, ভালোবাসা প্রকাশ করেছেন তাতে অভিভূত তারা।’ ব্রিটনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে স্যাম আসগরির সঙ্গে দেখা যায় ব্রিটনিকে। তার ডান হাতের অনামিকায় একটি আংটি শোভা পাচ্ছে। যা বারবার দেখান তিনি। অন্যদিকে স্যাম তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে স্যাম-ব্রিটনি চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন। এতেও ক্যামেরার সামনে হাত প্রদর্শন করে ব্রিটনি তার অনামিকায় শোভা পাওয়া আংটিটি দেখিয়েছেন। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়েসী স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ৩৯ বছর বয়েসী ব্রিটনি এর আগে দুইবার বিয়ে করেছেন। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন তিনি। কিন্তু এ বিয়ে বেশি দিন টিকেনি। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা। ‘বেবি ওয়ান মোর টাইম’ স্টুডিও অ্যালবাম দিয়ে প্রায় ১৭ বছর আগে সংগীতাঙ্গণে ঝড় তোলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। প্রথম অ্যালবাম দিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার পরের গল্প কারো অজানা নয়।