সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন প্রেম-বিচ্ছেদের খবরে শিরোনামে নার্গিস

অনলাইন ডেস্ক :

ভারত ছেড়ে আপাতত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। নেই কোনো নতুন সিনেমার খবরেও। ‘তুরবাজ’ সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে তাকে শেষবার দেখেছিলেন দর্শকরা। সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছিল সেসময়। তবে কাজের বাইরে বরাবরের মতো আবারো নতুন প্রেম-বিচ্ছেদের খবরে শিরোনামে এলেন তিনি। কয়েক মাস আগেই আমেরিকান শেফ জাস্টিন স্যান্টোসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তাদের দু’জনের একান্ত সময় কাটানোর ছবিও বেশ ভাইরাল হয়। তবে পরিণয়ে গড়ানোর আগেই সম্পর্কের ইতি টানলেন এই ‘রকস্টার’ অভিনেত্রী। নার্গিস বলেন, ‘আমাদের মাঝে আর প্রেমের কোনো সম্পর্ক নেই, তবে আমরা এখনো বন্ধু রয়েছি।’ প্রেম-বিচ্ছেদ তার এটাই প্রথম নয়, এর আগে ও একাধিক সম্পর্কে জড়িয়েছেন নার্গিস। জাস্টিনের আগে নার্গিস চলচ্চিত্র নির্মাতা ম্যাট আলোনজোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এ ছাড়া দীর্ঘদিন উদয় চোপড়ার সঙ্গে চুটিয়ে প্রেম করেন এই অভিনেত্রী। তবে সেই সময় তাদের সম্পর্ক নিয়ে চুপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস জানান, তাদের সম্পর্ক নিয়ে চুপ থাকা ভুল ছিল। এ নিয়ে নার্গিস বলেন, ‘উদয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য দুঃখিত। তিনি ভারতে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। এভারেস্টের চূড়ায় উঠে আমাদের কথা চিৎকার করে সবাইকে জানানো উচিত ছিল।’