সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টিনএজ চরিত্রে নওশাবা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সম্প্রতি নতুন একটি টেলিফিল্মে সোমা চরিত্রে অভিনয় করছেন তিনি। শেষ হয়েছে ‘সব সোমার দোষ’ শিরোনামের টেলিফিল্মটির শুটিং। টেলিফিল্মটির গল্পে ব্রোকেন ফ্যামিলির সোমা নামের একটা মেয়ের গল্প বলা হবে। যে বাবা-মাকে ছাড়াই বড় হয়েছে। ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি। সে ভালো-মন্দের তফাৎ করতেও হিমসিম খায়। টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই প্রচারিত হবে। নিজের নতুন টেলিছবির কাজ প্রসঙ্গে নওশাবা আহমেদ বলেন, ‘সেই কবে স্কুল ছেড়েছি মনে নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। যদিও দারুণ একটি গল্পের পাশাপাশি চরিত্রটিও চ্যালেঞ্জিং। তবুও কিছু কারণে প্রথমে আমি কাজটি করতে চাইনি। পরে রাজি হয়ে গেছি। তবে চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তোলার।’ নওশাবার কথা, ‘সবাই বলছে সব দোষ সোমার। কিন্তু আসলে কি তাই? নাকি সোমার এই পরিস্থিতির জন্য দায়ী তার বাবা-মা বা এই সমাজ ব্যবস্থা- এসবের উত্তর খোঁজা হবে এই গল্পটির মাধ্যমে। এমন কাজ আমাদের এখানে সচরাচর হয় না। কাজটি করে সত্যিই ভালো লাগছে।’ বর্তমানে নওশাবা কাজ করছেন আরিফ খান পরিচালিত ‘দোলাচল’ ও রাশেদ রাহাতের ‘ডোম-লাশকাটা ঘর’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্ম। সেগুলো হলো- ‘চন্দ্রবতী’, ‘আলগা নোঙর’ ‘৯৯ মেনশন’।