সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাগেরহাটে সাড়ে ৩ বছরের শিশুকে হত্যা, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে সাড়ে ৩ বছর বয়সের এক শিশুকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে পুলিশ জানায়।

শিশু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে আটক করেছে।

খবর পেয়ে ওই রাতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত শিহাব শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।

আটক কিশোর একই উপজেলার হিজলা গ্রামের বাসিন্দা।

রাসেলুর রহমান জানান, সাড়ে তিন বছর বয়সের শিশু শিহাব বুধবার বিকালে তাদের পার্শ্ববর্তী হিজলা গ্রামে নানা মো. মানু শিকদারের বাড়ির পাশে খেলছিল। এ সময় কিশোরটি শিশুটিকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে হত্যা করে ঘরে ফেলে রাখে। তিনি আরও বলেন, স্থানীয়রা রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কিশোরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—-ইউএনবি