সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার সুবেত চন্দ্র দাস (৪০) মহারাজপুর নতুনপাড়া এলাকার মৃত যুগল চন্দ্র দাসের ছেলে।

বুধবার বিকালে জেলার সদর উপজেলার মহারাজপুর মেলারমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার রাতে র‍্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মহারাজপুর মেলারমোড় এলাকায় অভিযান চালায়।

এ সময় ১ হাজার ৩৮০টি ইয়াবা ট্যাবলেটসহ সুবেৎ চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি