সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) – ১২ এর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার উলোবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হারুয়াবাড়ি গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের ছেলে মো. উজ্জল হোসেন (৩৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মারুফ হোসেন র‍্যাব-১২ এর অধিনায়কের দিক-নির্দেশনায় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২৩ হাজার ৬২২ টাকা, ২টি মোবাইলসহ ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি