সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এক দিনের ব্যবধানে মাতৃহারা শুভ ও বাপ্পী

অনলাইন ডেস্ক :

কাজী শুভ ও বাপ্পী চৌধুরী; ঢাকাই শিল্প জগতের পরিচিত মুখ। একজন গানে পেয়েছেন সাফল্য, আরেকজন নায়ক হিসেবে কাজ করছেন অনেক বছর ধরে। এই সপ্তাহে মাত্র এক দিনের ব্যবধানে জীবনের সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েছেন তারা। মা হারিয়েছেন এই গায়ক ও নায়কদ্বয়। গত রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী শুভর মা ফাতেমা খাতুন। খবরটি গায়ক নিজেই সোশ্যাল হ্যান্ডেল মারফত নিশ্চিত করেন। এরপর সংগীত অঙ্গনের অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে ইতোমধ্যে কাজী শুভর মাকে দাফন করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবারের (৫ মার্চ) সকালটা বিষাদের কাঁধে ভর দিয়ে এসেছে নায়ক বাপ্পী চৌধুরীর জন্য। এ দিন ভোরে তার মা স্বপ্না সাহা মারা গেছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, নায়কের মা দীর্ঘ দিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগেই তাকে ভারত থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছিল। কিন্তু আশানুরূপ উন্নতি হয়নি। তাই রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপ্না সাহা। মাতৃহারা শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাপ্পী। তাই বিষয়টি নিয়ে আপাতত কিছু বলেননি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সন্তান বাপ্পী চৌধুরীর সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে। এরপর তাকে দেখা গেছে ‘জটিল প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘নায়ক’, ‘শত্রু’ ইত্যাদি ছবিতে। কাজী শুভ আগে ছিলেন ব্যান্ড ‘দূরবীন’র সদস্য। পরে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কণ্ঠে ফোক ও আধুনিক ঢঙের বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মন পাজরে’, ‘রসিক আমার’, ‘সোনা বউ শুনছোনি’, ‘মেলা থেকে বউ এনে দে’ ইত্যাদি।