সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শুটিংয়ে ফিরলেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। দুই দিন পরই কাজে ফিরেছিলেন। চিকিৎসক তখন জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েক দিন বিশ্রাম নিতে হবে, নইলে পুরোপুরি সুস্থ হতে পারবেন না। চিকিৎসকের পরামর্শে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অবকাশযাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে গত রোববার ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই নেমে পড়েছেন শুটিংয়ে। শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি। চলে এসেছি শুটিং ফ্লোরে।’ তবে কিসের শুটিং তা জানাতে চাননি ফারিয়া।

এর আগে, ৮ ফেব্রুয়ারি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুসরাত ফারিয়াকে। অসুস্থতার পর সম্প্রতি তাকে একটি ব্রাইডাল কম্পানির একটি ফটোশুটে দেখা গেছে। তথ্য অনুযায়ী এই কাজটি করেই তুরস্কে উড়াল দেন নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই নুসরাত বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেসব ছবিতে দেখা যায় ভ্যাকেশন মুডে আছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন। সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেছেন ফারিয়া।