সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র‌্যাব

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র‌্যাব’ স্লোগানে বৃহস্পতিবার (৭ মার্চ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলিট ফোর্সের ১২০ জন কর্মকর্তাকে তাদের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ও বিশেষ সেবার জন্য ‘র‌্যাব মহাপরিচালক পুরস্কার’ দেওয়া হয়েছে।

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মৃতি দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

দায়িত্ব পালনকালে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও দেওয়া হয়।

—-ইউএনবি