সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে একই স্থানে দুই দফায় আগুন, দগ্ধ ১৫

চট্টগ্রামের বাঁশখালীতে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। এতে পুড়ে গেছে পাঁচটি দোকান।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে গেলেও বাকি চারটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, গাড়ির গ্যারেজে এই অগ্নিকাণ্ড হয়। গ্যারেজে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

অগ্নিকাণ্ডের পরে আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সবাই স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তানভীর বলেন, দুপুরে গ্যারেজে কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলার পর হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আবারও আগুন ধরে যায়। এসময় কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

—–ইউএনবি