সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘বক্সিং কিং’ এবার করনের সিনেমায়

অনলাইন ডেস্ক :

বলিউড সিনেমায় অভিনয় করবেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। নির্মাতা করন জোহরের ধর্মা প্রোডাকশন ও দক্ষিণী সিনেমার নির্মাতা পুরী জগন্নাথের পুরী কানেক্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘লাইগার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন বিজয় দেবরকোন্ডা। নায়িকা চরিত্রে দেখা যাবে অনন্যা পান্ডেকে। এই সিনেমতেই অতিথি চরিত্রে দেখা যাবে মাইক টাইসনকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বক্সিং কিং’ টাইসনের অভিনয়ের খবরটি জানিয়ে করন জোহর একটি পোস্ট করেছেন। একটি ভিডিও প্রোমোসহ তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবারের মতো বড় পর্দায় দ্য কিং অব দ্য রিং-র দেখা মিলবে। লাইগার টিমে মাইক টাইসনকে স্বাগতম।’ বিজয় দেবরকোন্ডা ভক্তদের খবরটি জানিয়ে টুইট করেছেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে। আমরা সবে শুরু করেছি। প্রথমবারের মতো ভারতীয় সিনেমার পর্দায়, আমাদের লাইগার টিমে যোগ দিতে চলেছেন বক্সিং লিজেন্ড আয়রন মাইক টাইসন।’ স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হচ্ছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।